ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

চিনিতে কর ছাড় দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

চিনির বাজার স্থিতিশীল রাখতে আমদানি পর্যায়ে কর ছাড় দিয়েছে সরকার।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলেছে, অপরিশোধিত ও পরিশোধিত চিনির উপর যে ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি) রয়েছে, তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

শুল্ক কমানোর ফলে অবৈধ পথে চিনির চোরাচালান নিরুৎসাহিত হবে এবং বৈধ উপায়ে আমদানি বাড়বে বলে আশা করছে এনবিআর।

বর্তমানে প্রতি টন পরিশোধিত চিনিতে ৬ হাজার টাকা আমদানি শুল্ক, ৩০ শতাংশ রেগুলেটরি শুল্ক, ১৫ শতাংশ মূসক, ৫ শতাংশ অগ্রিম কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর দিতে হয়।

আর অপরিশোধিত চিনির ক্ষেত্রে ৩ হাজার টাকা আমদানি শুল্ক, ৩০ শতাংশ রেগুলেটরি শুল্ক, ১৫ শতাংশ মূসক এবং ৫ শতাংশ অগ্রিম কর রয়েছে।

এখন বাকিসব শুল্ক ও কর আগের মত রেখে কেবল নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে অর্ধেক করা হল। তাতে আমদানি পর্যায়ে প্রতি কেজি অপরিশোধিত চিনির শুল্ক কর ১১.১৮ টাকা এবং পরিশোধিত চিনির শুল্ক কর ১৪.২৬ টাকা কমবে এবং খুচরা বাজারেও আনুপাতিক হারে দাম কমে আসবে বলে এনবিআরের ভাষ্য।

এনবিআর জানায়, “বৈশ্বিক যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার ফলে বাংলাদেশি মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতির কারণে শিশু খাদ্যসহ কতিপয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

“উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক পরিস্থিতি বিশ্লেষণপূর্বক কর ছাড়ের মাধ্যমে চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখার উদ্যোগ গ্রহণ করে অপরিশোধিত ও পরিশোধিত চিনির উপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫শতাংশ নির্ধারণ করেছে।”

আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিকেজি চিনির খুচরা দাম ১৪০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এখন তা ১২৫ থেকে ১২৭ টাকায় নেমে এসেছে।

২০২৩-২৪ অর্থবছরে দেশে ১৫ লাখ ২৮ হাজার টন পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানি হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চিনিতে কর ছাড় দিচ্ছে সরকার

আপডেট সময় ০৩:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪