ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

১০ ডিগ্রির নিচে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়। গতকাল রোববার তুলনায় আজ তাপমাত্রা ৩ ডিগ্রি কম। আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ভোর ৬টায় রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ আর বাতাসের গতি প্রতি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার।

এদিকে শীতের প্রভাবে উপজেলায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শীতের কারণে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া নিউমোনিয়া, হাঁপানিসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগব্যাধি বেড়েছে। তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতাল, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা চিকিৎসা নিতে আসছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১০ ডিগ্রির নিচে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

আপডেট সময় ১১:৪০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪