ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বছরের প্রথম দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্ক

২০২৫ সালের প্রথম দিনে বায়ুদূষণের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুদূষণ সূচকে ঢাকার বাতাসের স্কোর ২১২ অনুযায়ী “খুব অস্বাস্থ্যকর” অবস্থায় রয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আজ রাজধানীতে সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (২৮৩)। তালিকায় এরপরে রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৫২), কল্যাণপুর (২৩৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৭), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল এলাকা (২২৮), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২২৩), গুলশান ২ এর রব ভবন এলাকা (২১৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২১১), গুলশান লেক পার্ক (২০৯) ও গুলশান-বাড্ডা লিংক রোড (২০৫)।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে জার্মানির শহর মিউনিখ। ৪১৯ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাস “ঝুঁকিপূর্ণ” পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে কসোভোর প্রিস্তানা (২৭৯) এবং ভিয়েতনামের হ্যানয় (২৭৩)। শহর দুটির বাতাসের মান “খুবই অস্বাস্থ্যকর” পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বছরের প্রথম দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’

আপডেট সময় ১০:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫