ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তাদের জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, ব্লু-ইকোনমি, পর্যটনসহ অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এফবিসিসিআই এবং ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান। সভায় এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক, প্রবীর কুমার সাহা, সাফকাত হায়দার, ওবায়দুর রহমান, গিয়ারউদ্দিন চৌধুরী (খোকন), উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি) এর সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, ইউকেবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্য, দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সম্ভাবনাময় খাতগুলো সরেজমিনে খতিয়ে দেখতে ইউকেবিসিসিআই এর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যের কোনো ব্যবসায়ী প্রতিনিধিদলের এটিই প্রথম বাংলাদেশ সফর।

মতবিনিময় সভায় বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেন এফবিসিসিআই প্রশাসক। তিনি বলেন, “দেশে বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষীক সম্পর্ক শক্তিশালী হলে উভয়পক্ষই তার সুফল পাবে। ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ীসহ যুক্তরাজ্যের সব উদ্যোক্তাকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ এবং বাজার সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

আঞ্চলিক এবং বৈশ্বিক সাপ্লাই-চেইনের সুফল কাজে লাগাতে-মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি (পিটিএ) প্রভৃতি বিষয়ে দুই দেশকে দ্রুত অগ্রসর হওয়ার পরামর্শ দেন এফবিসিসিআইয়ের প্রশাসক।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের সাথে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন বাংলাদেশি বংশদ্ভূত যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার রূপা হক।

সভায় ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ জানান, প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। সেই বিনিয়োগ আকর্ষণে দেশের অর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর ওপর জোর দেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান

আপডেট সময় ১০:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫