ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

মূল্যস্ফীতি হঠাৎ করে বাড়েনি, অনেক ফ্যাক্টর আছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি হঠাৎ করে বাড়েনি। এখানে বাজারের ফ্যাক্টর আছে। বাজারে মনিটরিংয়ের ফ্যাক্টর আছে। পণ্য উৎপাদন, পণ্য বিপণন। উৎপাদন করলেও সেটা বিপণনের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে। অনেক জায়গায় পুরাতন লোকজন চলে গেছে, নতুন লোকজন আবার আসছে।

এরই মধ্যে মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ শতাংশ কমেছে উল্লেখ করে তিনি সাধারন মানুষকে অধৈর্য না হওয়ার আহবান জানিয়ে স্বস্তি পাওয়ার আস্বাস দিয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরকালে এ কথা বলেন।

বাজারে জিনিসপত্রের বেশি দাম সংক্রান্ত এক প্রেশ্নত্তোরে সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি মোটামুটি এস্কর্টিং (থামাতে) করতে পেরেছি। এখন কমানোর ব্যাপারে একটু সময় লাগবে। আমরা কিছু সিদ্ধান্ত দিয়েছি। আগে ভোজ্য তেলের  আমদানি শুল্ক কমিয়েছি। আজ চিনিতেও কমানো হয়েছে।

তিনি আস্বস্ত করেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজ মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হলো। এলএনজি আমদানি, কৃষির সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

কত দিনের মধ্যে স্বস্তি পাওয়া যাবে? প্রশ্নত্তরে অর্থ উপদেষ্টা বলেন, স্বস্তি পাবেন। আপনারা অধৈর্য হবেন না। এ জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স। মনে করবেন না মূল্যস্ফীতি বেড়ে গেছে হঠাৎ করে। এটার পেছনে অনেক ফ্যাক্টর আছে।

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি কমেনি, তা নয়। চাঁদাবাজি কমেছে। কিন্তু বিভিন্ন হাতবদল হওয়াটা এই মুহূর্তে কমেছে তা নয়। 

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মূল্যস্ফীতি হঠাৎ করে বাড়েনি, অনেক ফ্যাক্টর আছে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০২:১৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪