ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

জনগণ অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এ পর্যবেক্ষণ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ।

এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসীন রশিদ।

গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৭ জন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথবাক্য পাঠ করান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জনগণ অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট

আপডেট সময় ০৩:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫