ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।

এর আগে সকাল ৮টা থেকে খুলে দেওয়া হয় কেন্দ্রগুলো। তবে সাড়ে নয়টার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসাবে চলতি বছর আসনপ্রতি লড়বেন ২৫ জন শিক্ষার্থী।

ঢাকা মহানগরের ১৬টি ভেন্যুর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস), বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (নিউ বেইলি রোড), সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলি রোড), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও), সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজে (মহাখালী)।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু

আপডেট সময় ১১:০০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫