ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব সরকার সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সুইজারল্যান্ডের সুইস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার পাশে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে অধ্যাপক ইউনূসকে এ আমন্ত্রণ জানান আমিরাতের সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লাতিফা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

এ বছর ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে উভয়পক্ষই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তরুণদের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টা জুরিখে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের জেনেভার রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান। আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

আপডেট সময় ০৬:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫