ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

পাটুরিয়া-আরিচা ফেরি চলাচল বন্ধ, যানবাহনের দীর্ঘ সারি

জেলা প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে মধ্যরাতের দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা রোধে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এমনকি তীব্র শীতে রাতে যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জাগো নিউজকে বলেন, দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাটুরিয়া-আরিচা ফেরি চলাচল বন্ধ, যানবাহনের দীর্ঘ সারি

আপডেট সময় ০৯:২৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫