ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সীমানা পেরিয়ে বাংলাদেশিকে খুন: যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনার চেষ্টা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

সোমবার (২৭ জানুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা যতটুক দেখেছি, এটা অনেকটা পারিবারিক দ্বন্দ্বের মতো। কিন্তু, এখানে সীমানা লঙ্ঘনের ঘটনা রয়েছে এবং বিজিবি বিএসএফের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে। আমাদের কাছে আর বিস্তারিত তথ্য নেই।”

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং খোঁজ-খবর নিচ্ছে বলে জানিয়েছেন রফিকুল আলম।

প্রসঙ্গত, রোববার (২৬ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আহাদ আলী ওই ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার ইউসুফ আলীর ছেলে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সীমানা পেরিয়ে বাংলাদেশিকে খুন: যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০৭:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫