ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

দেশে চারদিকেই উদ্যোক্তা, তবে তাদের মূলধন নেই: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, গ্রাম ও শহরে উদ্যোক্তার অভাব নেই। এত উদ্যোক্তা যে চারদিকে দেখি উদ্যোক্তা। মনে হয় বাংলাদেশ উদ্যোক্তাদের দেশ। কিন্তু উদ্যোক্তাদে মূলধন নেই।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রাথমিক ফলাফল প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি ড. কে এস মুর্শিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য দেন প্রকল্পটির প্রকল্প পরিচালক এস এম শাকিল আখতার।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের উদ্যোক্তাদের অর্থায়ন করলে অনেক কর্মসংস্থান হবে। এদের ঋণ ও টাকা দেওয়া হয় না। অথচ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়েছে। ব্যাংকও খালি হয়ে গেছে। ব্যাংক থেকে এসব টাকা চলে গেছে।

কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, রাতারাতি ধনী হওয়া কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। নামকরা এসব প্রতিষ্ঠানের শুধু ঋণ আর ঋণ- বাস্তবে কিছুই নেই। সরকার নিজের টাকা খরচ করে এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন দিচ্ছে। রাতারাতি ধনী হওয়া প্রতিষ্ঠানের অনেক শ্রমিককে আমরা আন্দোলন করতে দেখছি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে চারদিকেই উদ্যোক্তা, তবে তাদের মূলধন নেই: পরিকল্পনা উপদেষ্টা

আপডেট সময় ০৭:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫