ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

১ মে থেকে বিমানের ম্যানচেস্টার রুট সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক

আগামী ১ মে থেকে ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি জানায়, হজ কার্যক্রমের কারণে এ রুটে ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে হজ কার্যক্রম শেষে ১১ জুলাই থেকে আবারও রুটটিতে ফ্লাইট চালানোর কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৮ জানুয়ারি) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং উড়োজাহাজ স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত করা হয়েছে। হজ কার্যক্রম শেষে আগামী ১১ জুলাই থেকে স্বাভাবিক সময়ের মতো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।

এই রুটের ১১ জুলাই পরবর্তী টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানায় বিমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকিট যদি কেউ ক্রয় করে থাকেন তাহলে চাহিদা মোতাবেক টিকিট কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড নেওয়া যাবে অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করা যাবে।

যাত্রীরা চাইলে ম্যানচেস্টার রুটের টিকিট বিনামূল্যে লন্ডন রুটেও পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ফিরতি ফ্লাইটের ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১ মে থেকে বিমানের ম্যানচেস্টার রুট সাময়িক স্থগিত

আপডেট সময় ০৯:৪০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫