ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বাশ দিয়ে গুলশান-মহাখালী রাস্তা আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) তারা রেলপথ ও মহাসড়কে সর্বাত্মক অবরোধ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকাল থেকে কলেজের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে তারা জানান, উপস্থিতি বাড়লে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করবেন।

এদিকে দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। এসময় তারা গুলশান থেকে মহাখালী ও মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কে বাঁশ ফেলে অবরোধ শুরু করেছেন। এতে রাস্তার দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটে পড়েছেন যাত্রীরা।

শিক্ষার্থীরা বলছেন, আপাতত তারা বাঁশ ফেলে গুলশান-মহাখালী সড়ক বন্ধ রাখছেন। শিক্ষার্থীদের উপস্থিতি আরেকটু বাড়লে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আমতলী মোড়ে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করবেন। তাছাড়া গুলশান-১ গোলচত্বর ও মহাখালী রেলক্রসিংয়েও অবরোধ করা হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাশ দিয়ে গুলশান-মহাখালী রাস্তা আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা

আপডেট সময় ০১:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫