ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা

নিজস্ব ডেস্ক

ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রয়াত শিল্পপতি রতন টাটার সৎভাই নোয়েল টাটা। শুক্রবার মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। রতন টাটার মৃত্যুর দু’দিনের মাথায় চেয়ারম্যান বেছে নিল এই শিল্প সংস্থাটি।
নোয়েল টাটা স্টিল ও ঘড়ি কোম্পানি টাইটানের ভাইস চেয়ারম্যান। তাঁর মায়ের নাম সিমোনে টাটা, ফরাসি বংশোদ্ভূত সুইস এই নারী রতন টাটার সৎমা। সিমোনে ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন ও টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। ২০০০ সালে টাটা গ্রুপে যোগ দেওয়ার পর থেকে নোয়েল ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শুক্রবার স্যার রতন টাটা ট্রাস্ট ও দোরাবজি টাটা ট্রাস্টের বৈঠকের পর নোয়েলকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
টাটা সন্সের সাবেক বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ এ প্রসঙ্গে বলেছেন, নোয়েল খুব ভালো এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা তাঁর রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি। খবর এডিটিভির।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা

আপডেট সময় ১২:৩৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪