ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সরকার জনবান্ধব সেবা নিশ্চিতে অত্যন্ত আন্তরিক : ভূমি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করার মধ্যে নিহিত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সফলতা। ডিজিটাল সেবা দেয়ার মাধ্যমে মানুষের মনে ভূমিসেবা সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরে আনা সম্ভব। যদিও এটা সময় সাপেক্ষ কাজ, তবে সম্ভব। এর জন্য সেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি এবং ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল সেবা নিশ্চিত করতে হবে। সরকার জনবান্ধব সেবা নিশ্চিতে অত্যন্ত আন্তরিক।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে অটোমেটেড ভূমিসেবা সিস্টেম সফটওয়্যার সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা বলেন, অনলাইনে ঘরে বসে মৌজা ম্যাপ, জমির পরচা, খতিয়ান পাবেন তেমনিভাবে জমির খাজনাও দিতে পারবে। এই পদ্ধতিতে কোনো ভোগান্তি, অস্বচ্ছতা ও দুর্নীতি থাকবে না। ডিজিটাল ভূমিসেবার ফলে ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা কমে যাবে, ফৌজদারি মামলার সংখ্যাও হ্রাস পাবে।

সভায় প্রকল্প পরিচালক জানান, ২০১৭ সালে সারা দেশে অনলাইনে নামজারি সেবা চালু হলেও বর্তমানের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নততর সংস্করণ তৈরি করা হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত ৭ বছর ৯ মাসে মোট ১ কোটি ৬৮ লক্ষ ৬৩ হাজার ৩৮০ টি নামজারির আবেদন জমা পড়েছে। নিষ্পত্তির হার ৯৭.৩ %। নাগরিক আবেদনের অনেক তথ্য সিস্টেম হতে অটোমেটিক ভাবে যাচাই হয়ে যাবে। অটোমেটেড ভূমি সেবার সফটওয়্যারগুলো জনবান্ধব ও ব্যবহার উপযোগী করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানো হয়েছে।

সভায় সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহবুব হাসান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সরকার জনবান্ধব সেবা নিশ্চিতে অত্যন্ত আন্তরিক : ভূমি উপদেষ্টা

আপডেট সময় ০৮:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫