ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

দূষণবিরোধী অভিযানে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ঢাকার আগারগাঁও, নোয়াখালী, বরগুনা ও কুমিল্লায় ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব অভিযানে ৭টি মামলা দেওয়া হয় এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সারাদেশে প্রায় ১৩ হাজার ৪২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে নরসিংদী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় ৪টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ৩টি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। শরীয়তপুরে এক ইটভাটার ম্যানেজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে ৩টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।

ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় পরিবহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে পল্টন, শাহবাগ, লালবাগ ও আগারগাঁও এলাকায় ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৬টি মামলার মাধ্যমে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দূষণবিরোধী অভিযানে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট সময় ০৯:৫১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫