ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

দুয়ার খুলল ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলার দুয়ার খুলেছে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মুহাম্মদ শুহাদা ওথমান এ মেলার উদ্বোধন করেন। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত এ মেলা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আয়োজকরা জানান, মেলার ভিজিটরদের জন্য দেশি-বিদেশি এয়ারলাইন্স বিভিন্ন গন্তব্যে এয়ার টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করছে। রয়েছে বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজও।

এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।

৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। মেলায় ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‍্যাফেল ড্র’তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুয়ার খুলল ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলার

আপডেট সময় ০৫:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫