ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

সড়কে পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: সরওয়ার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেছেন, নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রণে পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক রমনা, মতিঝিল, লালবাগ ও ওয়ারী বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে তিনি এ কথা বলেন।

মাস্টার প্যারেড পরিদর্শন শেষে মো. সরওয়ার ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, রাজধানীর ট্রাফিক জ্যাম দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। তাই সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে জ্যাম যত নিয়ন্ত্রণে রাখা যাবে, ঢাকা শহর ততই ভালো থাকবে।

তিনি বলেন, পুলিশের ড্রেস রুলস মেনে যথাযথভাবে পোশাক পরতে হবে এবং জনসাধারণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ট্রাফিক দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এসময় ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সড়কে পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: সরওয়ার

আপডেট সময় ০৮:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫