ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আগামী সাত থেকে দশদিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে :বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আগামী সাত থেকে দশদিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে এবং বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। আমাদের এসব পণ্যের সংকটও নেই।

রোজায় সব পণ্যের দাম আরও কমবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাজারে তেলের সংকট চলছে, এই সুযোগে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আপনারা যদি বাজারে দেখেন রমজানের যত পণ্য যেমন- খেজুর, ছোলা, ডাল, তেল, চিনি; এগুলোর মধ্যে শুধু তেলে একটা সমস্যা বিরাজ করছে। আশা করি আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং সরবরাহের যে ঘাটতি সেটা দূর হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আল্লাহর রহমতে অন্য কোনো পণ্যে আমরা সংকট দেখছি না। ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই তেলের সমস্যা সমাধান হয়ে যাবে।

সয়াবিন তেলের সঙ্গে বিক্রেতাদের অন্য প্রোডাক্ট নিতে বাধ্য করা হচ্ছে— এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমরা প্রতিষ্ঠানগুলোতে লোক পাঠিয়েছি। কিছু জায়গায় স্বীকৃতি এবং কিছু জায়গায় অস্বীকৃতি, আমরা দুটোই পেয়েছি। এ ধরনের ঘটনা যেন না ঘটে এবং হলে ভোক্তা অধিকারের মাধ্যমে ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামী সাত থেকে দশদিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে :বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৭:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫