ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

নিজস্ব প্রতিবেদক

রমজানে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোজার মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। বর্তমানে ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন এ সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় রমজানে লেনদেনের সময়সীমার পাশাপাশি ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা চারটা পর্যন্ত। এরমধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত, লেনদেন হচ্ছে ১০টা থেকে ৪টা পর্যন্ত। তবে রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

আপডেট সময় ০৬:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫