ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জাতীয় শহীদ সেনা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা’ দিবস হিসেবে পালন করা হবে। ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ দিবস পালন ও দিবসটিকে ‘গ’ শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা’ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখকে ‘জাতীয় শহীদ সেনা’ দিবস (সরকারি ছুটি ছাড়া) হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। তাই সরকার এ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

এদিকে সরকারের ঘোষণাকে সমর্থন জানিয়ে শহীদ সেনা দিবস উপলক্ষে বিএনপিও কর্মসূচি ঘোষণা করেছে।

২৫ ফেব্রুয়ারি সকালে বনানী সেনা কবরস্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেখানে দোয়া করা। বিকেলে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা। সারাদেশে জেলা-মহানগরে দোয়া অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

আপডেট সময় ০৯:৩৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫