ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ঢাকায় যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৫১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান, নিকুঞ্জ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন ইউনিট, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে মোহাম্মদপুর, আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান, নিকুঞ্জ এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং ‘কুট্টি গ্রুপের’ নেতা রাসেল ও তার ভাই ব্রাদার বুশসহ (সাব্বির) গ্যাংয়ের অন্য সদস্য, ছিনতাইকারী, মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় তল্লাশি করে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে কাছের সেনাক্যাম্পে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকায় যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৫১

আপডেট সময় ০৬:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫