ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জাতীয় প্রেস ক্লাবে দিনব্যাপী ‘ইউনেসকো বই প্রদর্শনী’

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় ইউনেসকো ক্লাব অ্যাসোসিয়েশন দিনব্যাপী ‌‌‌‌‘ইউনেসকো বই প্রদর্শনী ২০২৫’-এর আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ইউনেসকো ক্লাবের উদ্যোগে বাংলাদেশে নবমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জাতীয় ইউনেসকো ক্লাব অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি জাবেদ চৌধুরী জানান, প্রদর্শনীতে ইউনেসকোর প্রকাশিত বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানভিত্তিক এবং তথ্য ও গবেষণামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বই ও জার্নাল এবং ইউনেসকোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত প্রায় এক হাজার প্রকাশনা স্থান পেয়েছে।

তিনি বলেন, ইতিহাস-ঐতিহ্য রক্ষায় ইউনেসকো দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী কাজ করে আসছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউনেসকোর সম্পর্ক আরও বাড়বে।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে ইউনেসকো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় প্রেস ক্লাবে দিনব্যাপী ‘ইউনেসকো বই প্রদর্শনী’

আপডেট সময় ০৪:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫