ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

রমজানে নতুন করে রাস্তা খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসে রাজধানীবাসীর ভোগান্তি লাঘবে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে রাস্তা না খোঁড়াখুঁড়ির অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এতে বলা হয়, আগামী ২ মার্চ (সম্ভাব্য) হতে রমজান মাস শুরু হবে এবং রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীতে যান চলাচলসহ মার্কেটকেন্দ্রিক জনসাধারণের চলাচল বাড়বে। অধিকাংশ জনসাধারণ সকাল ৭টা থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা থেকে সন্ধ্যার আগেই তাদের কার্যক্রম সম্পাদন করবেন। ফলে রমজান মাসে সড়কে যানবাহনের চাপ অত্যধিক থাকার সম্ভাবনা রয়েছে।

বলা হয়, প্রায়শই লক্ষ্য করা যায় যে, রমজান মাসেও বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে সড়ক কেটে রাখা হয়। ফলে সড়ক সংকুচিত হয়ে যায় এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল/হাসপাতাল/মার্কেটে পৌঁছাতে পারেন না। এ জনভোগান্তি এড়াতে রমজান মাসে ঢাকা মহানগরীর সড়কগুলো নতুন করে না খোঁড়াখুঁড়ির অনুরোধ রইলো, এটা সমীচীন হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রমজানে নতুন করে রাস্তা খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির

আপডেট সময় ০৯:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫