ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল যমুনায়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা গেছেন ননএমপিও শিক্ষকেরা।

রোববার (২ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে প্রেস ক্লাব থেকে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করেন তারা। পরে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। এরপর শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যায়।

পুলিশ তাদের মধ্য থেকে একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে বলেন। এতে রাজি হয়ে নন-এমপিও শিক্ষকদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে যমুনা অভিমুখে যাত্রা করেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে এক শিক্ষক বলেন, আমাদের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলা হয়েছে। আমরা ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

উপস্থিত অন্য শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কোনো ধরনের উসকানিমূলক স্লোগান দেবেন না। আপনারা প্রেস ক্লাবে ফিরে গিয়ে সেখানে অবস্থান করুন। আমরা আমাদের দাবি আদায়ে অনড় থাকব।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল যমুনায়

আপডেট সময় ০৩:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫