ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাঁচাবাজার পরিদর্শন এফবিসিসিআই’র

নিজস্ব প্রতিবেদক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার পরিদর্শন করলো এফবিসিসিআই।

রোববার (১৩ অক্টোবর) সকালে এফবিসিসিআই –এর প্রশাসক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে বাজার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে এফবিসিসিআই –এর বাজার মনিটরিং টিম।

বাজার পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নেন এফবিসিসিআই –এর প্রশাসক মো. হাফিজুর রহমান। এ সময়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে খুচরা ও পাইকারী ব্যবসায়ীসহ আড়ৎদারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন কাওরানবাজার আরৎ ব্যবসায়িক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ওমর ফারুক। বাজার মনিটরিংয়ে এফবিসিসিআই –এর নিয়মিত কর্মসূচিতে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কাওরানবাজার আরৎ ব্যবসায়িক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরীর সুজন, কাওরানবাজার কিচেন মার্কেট সমিতির মহাসচিব আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি এবং এফবিসিসিআই -এর সাধারণ পরিষদের সদস্য মো. ইমরান মাস্টার, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির মহাসচিব এবং এফবিসিসিআই -এর সাধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এফবিসিসিআই –এর বাজার মনিটরিংয়ে দেখা যায়, রোববার কারওয়ান বাজারে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। খাসির মাংসের কেজি ১০০০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং সোনালী মুরগির কেজি ২৮০ থেকে ৩০০ টাকা। ডিমের ডজন ১৬৫ টাকা। এছাড়া, প্রতিকেজি আলুর দাম ৫৫ টাকা। প্রতিকেজি বেগুন ৮০ টাকা, প্রতিকেজি কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা, প্রতিকেজি দেশি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ সময় প্রতিটি দোকানে মূল্যতালিকা দৃশ্যমান ছিলো।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাঁচাবাজার পরিদর্শন এফবিসিসিআই’র

আপডেট সময় ০১:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪