ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভা শুরু

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভায় বসেছেন সংশ্লিষ্ট অংশীজনরা।

রোববার (৯ মার্চ) বিকেল ৩টায় এই বৈঠক শুরু হয় বিদ্যুৎ ভবনের বিজয় হলে। বৈঠকে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আন্তঃমন্ত্রণালয় সভায় রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক ও জনপদ অধিদপ্তর, বিআরটিএ, বিআরটিসি, বিআরটি, ডিটিসিএ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, জন নিরাপত্তা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার, জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সব উপজেলা নির্বাহী অফিসার, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাসহ আরও অনেকে উপস্থিত ও অনলাইনে যুক্ত আছেন।

সভা শেষে ঈদযাত্রার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভা শুরু

আপডেট সময় ০৩:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫