ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ:
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত: বাণিজ্য উপদেষ্টা শিক্ষকদের দাবি যৌক্তিক, ২০% বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি: প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তিচুক্তি সই চীনের তৈরি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ । চালু হলো বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলা বিজ’ জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি: এনবিআর ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু নতুন বাংলাদেশ তৈরি করতে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা ডাকসু নির্বাচনপরাজিত হলেও নির্বাচনী ইশতেহার পূরণের অঙ্গীকার আবিদের ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, বেড়েছে সূচক-লেনদেন

বাপার ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারীদের সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) ঢাকা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাপা সভাপতি আবুল হাসেম। এছাড়াও সভায় বক্তব্য দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাপার কার্যনির্বাহী সদস্য আহসান খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাপার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, বাপার সাধারণ সম্পাদক মো. ইকতাদুল হকসহ বাপার অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা।

সারাদেশ থেকে আগত বাপার প্রায় দুই শতাধিক সদস্য এ সময় এজিএম-এ উপস্থিত ছিলেন। সভায় ২৩ তম এজিএম এর কার্যবিবরণী অনুমোদনের জন্য উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক মো. ইকতাদুল হক। এরপর সাধারণ সম্পাদক বিগত বছরের সব কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। অনুক্রমিকভাবে গত অর্থবছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদনসমূহ অনুমোদনের জন্য উপস্থাপন করেন বাপার কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ।

এজিএম-এ উপস্থাপিত সব প্রতিবেদন বাপার সদস্যদের বস্তুনিষ্ঠ পর্যালোচনা, সংশোধনীসহ প্রস্তাব এবং অনুমোদনের মাধ্যমে গৃহীত হয়। এক পর্যায়ে সভাপতির সঞ্চালনায় এজিএম-এ উপস্থিত সব সদস্যের বক্তব্য এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এজিএম-এ উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্য সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারীরা পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা আগের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। কারণ প্রক্রিয়াজাত পণ্য বিদেশে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে সরকার।

এছাড়াও এ খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সোর্স ট্যাক্স ১ শতাংশ থেকে কমানোর দাবি জানানো হয়। এর পাশাপাশি বিদেশে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে রপ্তানিতে অবদান রাখার জন্য চুক্তিভিত্তিক উৎপাদন (কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিং) করে এর বিপরীতে এসএমই প্রতিষ্ঠানের জন্য সরকারি নগদ সহায়তার প্রস্তাব করা হয়।

বাপার সদস্যরা অ্যাসোসিয়েশনের মান ও সক্ষমতা বাড়ানোর জন্য ঢাকা অথবা আশপাশে জমি কেনার পাশাপাশি গবেষণা ল্যাব, প্রশিক্ষণকেন্দ্র, লাইব্রেরি কমপ্লেক্স নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়ার প্রস্তাব গ্রহণ করেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর বাপার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাপার ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫