ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

তথ্য উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

শনিবার (২২ মার্চ) রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার এবং অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের মধ্যে কল্যাণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

সাংবাদিকদের কল্যাণ অনুদান দেওয়াকে একটি আপৎকালীন ব্যবস্থা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা থাকলে কল্যাণ অনুদানের হয়তো প্রয়োজন হতো না।

তিনি বলেন, গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।

উপদেষ্টা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মপরিধি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

গুজব ও অপপ্রচার মোকাবিলায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ করে এমন বস্তুনিষ্ঠ সংবাদ গণমাধ্যমে প্রচার করতে হবে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাংবাদিক মুহাম্মদ খায়রুল বাশার, সাজিদ আরাফাত ও মীর মুশফিক আহসান।

অনুষ্ঠানে ৩৭৪ জন সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে এক কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা অনুদানের চেক দেওয়া হয়। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবার রয়েছে ১১টি। অনুদানপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক রয়েছেন ১৯২ জন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তথ্য উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার

আপডেট সময় ০৭:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫