ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

এজেন্ডা বিহীন বিএসইসি-ডিবিএর বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের বর্তমান সার্বিক পরিস্থিতি উন্নয়নে সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এ বৈঠকের নির্রদিষ্ট কোনো আলোচ্য সূচী নেই। পুঁজিবাজারের অব্যাহত মন্দা কাটানোর বিষয়ে কি কি করণীয় আছে সে বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।
রোববার (১৩ অক্টোবর) ডিবিএ’র একাধিক নেতা নিউজ ব্যাংককে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উক্ত বৈঠকে বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির পর্ষদ সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন দিদারুল গনী।
বৈঠকের বিষয়ে বিএসইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিএসইসি সূত্র জানায়, নির্দিষ্ট কোন এজেন্ডা ছাড়াই বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, যেসব দুর্বল জায়গাগুলোর জন্য বাজারের কারসাজি ও আস্থার সংকট ছিল। এখনও কেন সেসব বিষয় থেকে বেরিয়ে আসতে পারছে না, এসব বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি পুঁজিবাজার গতিশিল না হওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা করা হবে।
অপর দিকে ডিবিএ নেতারা জানান, বিএসইসির চলমান সংস্কার বৈঠকের অংশ এটা নয়। বিডিএ সংস্কার সংক্রান্ত বৈঠক বিএসইসির সাথে আগেই করেছে। এ বৈঠকটি সম্পূর্ণ আলাদা করে হবে। বিএসইসির পক্ষ থেকে মূলত দ্বিতীয় ধাপে আমাদের সাথে বসার কথা ছিল। এর মধ্যে টাস্ক ফোর্স করা হলো, আছে না; অনেক পার্টিকুলার এজেন্ডা নিয়ে আমারদের একট চাওয়া ছিল। সেই অনুযায়ী বিএসইসি আগামী কাল বিডিএকে সময় দিয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এজেন্ডা বিহীন বিএসইসি-ডিবিএর বৈঠক সোমবার

আপডেট সময় ১১:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪