ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ নিহত ৩, আহত ২০

লক্ষ্মীপুর প্রতিবেদক

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার মুক্তিগঞ্জ এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২) ও সুজন (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন ঢাকা পোস্টকে বলেন, ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩ জন মারা গেছেন। এছাড়া ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হতাহতের বীভৎসতা বর্ণনা করে এই চিকিৎসক বলেন, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, অনেকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকে মারাত্মক জখম হয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বাসের গ্যাস সিলিন্ডারটি নিম্নমানের ছিল। এতে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ ঘটলে বাসের এক পাশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ নিহত ৩, আহত ২০

আপডেট সময় ১১:০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪