ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৩ এপ্রিল) দোহায় মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে শিল্প-বাণিজ্য খাতে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

কাতারের রাজধানী দোহাতে আর্থানা সামিটে যোগ দিতে চার দিনের সফরে ২১ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে কাতারে রওনা হন প্রধান উপদেষ্টা। কাতার পৌঁছানোর পরদিন মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি সম্মেলনে যোগদান করেন এবং একটি বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন।

মূল সম্মেলনের সাইড লাইনে তিনি বিভিন্ন বা সরকারি বেসরকারি ও ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। আজ ২৩ এপ্রিল রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় ০৯:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫