ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

আজ শহীদ মিনারে কনসার্ট ও ড্রোন শো

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাই উইমেন্স ডে’-তে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হবে এ আয়োজন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। এরপর প্রদর্শিত হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত শহীদ নারী স্মরণে নির্মিত একটি টিভিসি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত তিনটি চলচ্চিত্র— ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ এবং ‘জুলাই বিষাদ সিন্ধু’ প্রদর্শনের মধ্য দিয়ে নারীর সাহস ও সংগ্রামের চিত্র তুলে ধরা হবে। এছাড়া, জুলাই শহীদ পরিবারের নারী সদস্য ও নারী যোদ্ধাদের স্মৃতিচারণা পর্ব থাকবে।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী সায়ান, পারসা মাহজাবিন ও এলিটা করিম। পাশাপাশি অংশ নেবে ব্যান্ডদল— ইলা লা লা, এফ মাইনর ও সমগীত।

রাত ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘প্রিলিউড’ ভিত্তিক এক ব্যতিক্রমী ‘ড্রোন শো’ প্রদর্শন করা হবে।

এ অনুষ্ঠানে স্কুল, কলেজ ও পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নারীদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেছে আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

আজ শহীদ মিনারে কনসার্ট ও ড্রোন শো

আপডেট সময় ১০:৪১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫