ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।

ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দর থেকে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি ও ৫ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর মধ্যে আজ কাতার এয়ারওয়েজের চারটি, কুয়েত এয়ারলাইন্সের চারটি, জাজিরার (কুয়েত) চারটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের চারটি, ইউএস-বাংলার দুটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি,  ফ্লাই দুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি ফ্লাইট বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যের ২১০ ফ্লাইট বাতিল

আপডেট সময় ০১:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬