ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল সিটি করপোরেশনে, মো. মাহফুজুর রহমান রাজশাহী সিটি করপোরেশনে, মো. রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন। 

এছাড়া মাহফুজ উন নবী চৌধুরী রংপুর সিটি করপোরেশনে এবং মো. ইউসুফ মোল্লাকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন।  

প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া সবাই বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে। 

‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।  

এতে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‌‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তখনও আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

আপডেট সময় ০৫:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬