ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক

কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি পরিচালিত মিনা আবদুল্লাহ শোধনাগারে আজ বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালানো হয়েছে। ফলে সেখানে আগুন লেগে যায়।

কুয়েত নিউজ এজেন্সি (কেএনএ) কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মিনা আল-আহমাদি শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে হামলাটি কোথা থেকে চালানো হয়েছিল, তা জানানো হয়নি। প্রায় ৭ মাইল দূরে অবস্থিত মিনা আল-আহমাদি শোধনাগারে ড্রোন হামলার খবরের কিছুক্ষণ পরেই হামলাটি চালানো হয়।

তেল শোধনাগারটি কুয়েত সিটি থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। দৈনিক ৭ লাখ ৩০ হাজার ব্যারেল জ্বালানি তেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই স্থাপনা মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার।

সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা

আপডেট সময় ০৪:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬