ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

১১ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় জাতীয় সংসদে পেশ করা হবে। তারেক রহমান-এর নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি হবে প্রথম বাজেট ঘোষণা। একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরীরও এটি প্রথম বাজেট পেশ হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাধারণত প্রতি বছর জুনের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হলেও আগামী জুনের প্রথম সপ্তাহে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় বাজেট উপস্থাপনের সময় এক সপ্তাহ পেছানো হয়েছে। ফলে দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবা বাজেট পেশের দিন হিসাবে চূড়ান্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের আকা এখনও চূড়ান্ত হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরোদমে শুরু হয়েছে প্রাক-বাজেট আলোচনা। বাজেটে জনবান্ধব প্রতিফলন ঘটাতে বিভিন্ন অংশীজন ও অংশীদারদের (স্টেকহোল্ডার) সঙ্গে নিয়মিত বৈঠক ও পরামর্শ নেয়া হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে বাজেটের আকার চূড়ান্ত করে তা সংসদে তোলা হবে।

উল্লেখ্য, গত বছর (২০২৫-২৬ অর্থবছর) নির্বাচিত সংসদ না থাকায় একটি ব্যতিক্রমী উপায়ে বাজেট পেশ করা হয়েছিল। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরেছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১১ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

আপডেট সময় ১২:০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬