ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া

নিজস্ব প্রতিবেদক

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইনে আবেদন করার সিস্টেম চালুর পর করদাতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত সপ্তাহে পাঁচ হাজারের বেশি করদাতা সময় বৃদ্ধির জন্য আবেদন করেছেন, যা ইতোমধ্যে মঞ্জুর হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন নিয়ে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা রিটার্ন দাখিল করেছেন।

রোববার (২৯ মার্চ) এনবিআর থেকে এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানা গেছে।

এনবিআর জানায়, ২০২৫-২৬ করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতাদের সুবিধার্থে চলতি বছর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে অপারগ হলে করদাতারা অনলাইনে আবেদন করে অতিরিক্ত সর্বোচ্চ ৯০ দিন সময় পেতে পারেন। এখন পর্যন্ত ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন নিয়েছেন। আর এখন পর্যন্ত ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা রিটার্ন দাখিল করেছেন।

এনবিআর আরও জানায়, সময় বৃদ্ধির পুরো প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ই-রিটার্ন সিস্টেমে “Time Extension” নামে একটি বিশেষ অপশন চালু করা হয়েছে। করদাতারা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে খুব সহজেই এই অপশনের মাধ্যমে আবেদন করতে পারছেন। অনলাইনে জমা দেওয়া আবেদন সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার সরাসরি অনলাইনে নিষ্পত্তি করছেন। অধিকাংশ ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যেই আবেদন অনুমোদন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। সময় বৃদ্ধির আবেদন অনুমোদিত হলে করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন দাখিল করতে পারছেন। তবে এই সুবিধা পেতে হলে অবশ্যই ৩১ মার্চের আগে আবেদন করতে হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া

আপডেট সময় ০১:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬