ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

পাঁচ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে প্রার্থী মনোনীত করেছে এনসিপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মনোনয়ন দেওয়া হয়েছে দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী করা হয়েছে এনসিপির জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে এনসিপির মনোনীত প্রার্থী দলটির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবদুর রহমান আফজাল। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলটির মনোনয়ন পেয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।

এদিকে নাম ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা জানিয়েছেন নাহিদ। তিনি বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে কি না, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাঁচ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত

আপডেট সময় ১২:০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬