ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

বিশেষ নিলামের মাধ্যমে সরকারের ঋণ সংগ্রহের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকিং খাতে তারল্য বৃদ্ধি পাওয়ায় ৯১ দিনের ট্রেজারি বিলের একটি বিশেষ নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করে সরকারের কাছে সরবরাহ করা হবে। আগামী ১ এপ্রিল এই নিলাম অনুষ্ঠিত হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষটি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যাংকিং খাতে পর্যাপ্ত তারল্য রয়েছে। গত রোববার ব্যাংকগুলো স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (রিভার্স রেপো)-এর মাধ্যমে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়। তবে এ ব্যবস্থায় ব্যাংকগুলো এক দিনের বেশি অর্থ জমা রাখতে পারে না।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বাজেট বছরের শেষ সময়ে সাধারণত সরকারের বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। বর্তমানে পলিসি রেটের চেয়েও কম খরচে ব্যাংক থেকে অর্থ পাওয়া যাচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে সরকার ৯১ দিনের জন্য এই অর্থ সংগ্রহ করছে।

তিনি আরও বলেন, এটি সরকারের ঋণের চাপের কারণে নয়; বরং ব্যাংকিং খাতে বিদ্যমান অতিরিক্ত তারল্য কমানোর একটি উদ্যোগ।

জানা গেছে, বর্তমানে ব্যাংকগুলোতে তারল্য ভালো অবস্থায় রয়েছে। একদিকে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বেসরকারি খাতে বিনিয়োগ কিছুটা ধীরগতিতে রয়েছে। ফলে ব্যাংকগুলো পর্যাপ্তভাবে অর্থ বিনিয়োগ করতে পারছে না।

সূত্র জানায়, জুনের শেষ দিকে কিছু অনুদান আসবে, যার মাধ্যমে এই ঋণ সহজেই পরিশোধ করা সম্ভব হবে। এর ফলে একদিকে সরকার তার অর্থের চাহিদা পূরণ করছে, অন্যদিকে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্যও ব্যবস্থাপনায় আনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশেষ নিলামের মাধ্যমে সরকারের ঋণ সংগ্রহের উদ্যোগ

আপডেট সময় ১১:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬