ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও ৬ জন ।

বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি চান্দিনা এবং নিমসায় ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৃথক ৪টি দুর্ঘটনায় ৬জন নিহত হন ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বারোপাড়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে আব্দুল বারেক (৫৩) এবং মোস্তফা (৫২) নিহত হন । তারা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের বাসিন্দা।

এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে বুড়িচং নিমসার বাজার সংলগ্ন ইউটানে তিন জন নিহত হন। তারা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ থানার লালপুর গ্রামের জহিরুল ইসলাম (২৭), মেহেরপুর জেলার মেহেরপুর সদর কেশবপুর গ্রামের সোহেল রানা (৩৫), এবং চান্দিনা এলাকায় বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তাইম।

অপর দিকে চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসচাপায় আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, অজ্ঞাতনামা একটি বাস দাউদকান্দি এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে দু’জন নিহত হয় । ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন জানান, বুড়িচং নিমসার এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট সময় ০১:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬