ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

পাঁচদিনে রেমিট্যান্স এলো ৬৫৮৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এপ্রিলের পাঁচদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫৪ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ছয় হাজার ৫৮৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গত বছরের এপ্রিল মাসের পাঁচদিনে প্রবাসী আয় এসেছিল ১১ কোটি ৯০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৫৩ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৭৪ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১৯০ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাঁচদিনে রেমিট্যান্স এলো ৬৫৮৮ কোটি টাকা

আপডেট সময় ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬