ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

৯ মাসে বিডি ল্যাম্পসের লোকসান কমেছে ৮৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসির চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-মার্চ) গত অর্থবছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ লোকসান কমেছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৩ পয়সা; গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৬ পয়সা। মূলত আয় বাড়ার পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণের ফলে কোম্পানির লোকসান কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিডি ল্যাম্পসের আয় হয়েছে ১৫৪ কোটি টাকা; গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩৮ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালনা খাতে ব্যয় হয়েছে ২৪ কোটি ৫৩ লাখ টাকা, গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৬ কোটি ৯১ লাখ টাকা।

আয় বাড়ার পাশাপাশি ব্যয় কমার কারণে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কর-পরবর্তী নেট লোকসান দাঁড়িয়েছে ৮৭ লাখ টাকা। এই লোকসান গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৮৫ শতাংশ কম। গত অর্থবছরের প্রথম তিন মাসে নেট লোকসান ছিল ৫ কোটি ৭৪ লাখ টাকা।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য অর্থবছরে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয় ৬ টাকা ২২ পয়সা, গত অর্থবছরে যা ছিল ১২ টাকা ৭৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৯ টাকা ৯৩ পয়সা।

সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য অর্থবছরে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয় ১৩ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫১ টাকা ১২ পয়সা।

২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে বিডি ল্যাম্পসের ইপিএস হয় ১ টাকা ১০ পয়সা, গত অর্থবছরে যা ছিল ৮ টাকা ২০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৮২ টাকা ৯১ পয়সা।

১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের অনুমোদিত মূলধন হলো ৫০ কোটি ও পরিশোধিত মূলধন হলো ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩ কোটি ৬৮ লাখ টাকা।

মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫ লাখ ২৭ হাজার ৮৭৭। এর ৬১ দশমিক ৮৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমিক শূন্য তিন ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৮ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৯ মাসে বিডি ল্যাম্পসের লোকসান কমেছে ৮৫ শতাংশ

আপডেট সময় ১২:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬