ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

অডিটের আওতায় ৮৮ হাজার আয়কর রিটার্ন

নিজস্ব প্রতিবেদক

রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান শ্রেণির প্রায় ৮৮ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ঝুঁকিভিত্তিক মানদণ্ডের ওপর ভিত্তি করে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ওই আয়কর রিটার্ন ফাইল নির্বাচন করা হয়। এর মধ্যে জুলাই মাসে প্রথম পর্যায়ে ১৫ হাজার ৪৯৪টি ও দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

আজ (মঙ্গলবার) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, অডিট নির্বাচনের ক্ষেত্রে কর্মকর্তাদের ব্যক্তিগত বিবেচনার সুযোগ থাকায় অনেক সময় করদাতা হয়রানির অভিযোগ উঠত। ডিজিটাল এই পদ্ধতি চালুর ফলে হয়রানি কমবে এবং সাধারণ করদাতাদের মধ্যে এনবিআর সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে।

এনবিআর সূত্রে জানা যায়, অডিট নির্বাচনের এই প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই। এর ফলে করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের স্বচ্ছতার দাবি পূরণ হলো। এর আগে প্রথম পর্যায়ে গত জুলাই মাসে দৈবচয়ন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্যায়ের স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রতিটি সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০টি এবং সর্বনিম্ন ২০টি রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়েছে। সব মিলিয়ে  দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়।

এনবিআর আরও জানায়, সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিট নির্বাচনের এই প্রক্রিয়া একদিকে যেমন জাতীয় রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে, তেমনি সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যেই অডিটের জন্য নির্বাচিত টিআইএনগুলোর তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। করদাতারা সহজেই ওয়েবসাইট থেকে তাদের টিআইএন অডিটের জন্য নির্বাচিত হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অডিটের আওতায় ৮৮ হাজার আয়কর রিটার্ন

আপডেট সময় ০৮:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬