ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

নেসকোর নেটওয়ার্ক উন্নয়নে ১৮৩ কোটি টাকার দুই প্যাকেজ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এলাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন এবং নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রায় ১৮৩ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ২৫ উপজেলায় বিস্তৃত এই প্রকল্পের মাধ্যমে নতুন উপকেন্দ্র নির্মাণ এবং বিদ্যমান উপকেন্দ্র উন্নয়ন করা হবে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের প্রস্তাবিত এবং নেসকো বাস্তবায়নাধীন ‘নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পটি ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দেয়। প্রকল্পটি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে। সরকারি তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে প্রকল্পের ব্যয় বহন করা হবে। 

সূত্র জানিয়েছে, প্রকল্পের একটি প্যাকেজ জিডি-৪, লট-১ এর আওতায় তিনটি নতুন ৩৩/১১ কেভি গ্যাস নিরোধক প্রযুক্তির উপকেন্দ্র এবং একটি বিদ্যমান গ্যাস নিরোধক উপকেন্দ্র উন্নয়ন করা হবে।

এই কাজের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্যতা অর্জন করে। দরপত্র মূল্যায়ন শেষে প্রকল্প মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে অ্যাডেক্স করপোরেশন লিমিটেড এবং অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যৌথ উদ্যোগকে সুপারিশ করে।

তাদের প্রস্তাবিত দর ১৫৬ কোটি ৫ লাখ ৬১ হাজার ৩৭১ টাকা, যা প্রাক্কলিত দরের তুলনায় প্রায় ৯ দশমিক ৬৯ শতাংশ বেশি। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। 

বৈঠকে আরেক প্রস্তাবে প্যাকেজ জিডি-৪, লট-২ এর আওতায় একটি নতুন ৩৩/১১ কেভি বায়ু নিরোধক প্রযুক্তির উপকেন্দ্র নির্মাণের অনুমোদন চাওয়া হয়। সরকারি মন্ত্রিসভা কমিটি এই প্রস্তাবটিও পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, এই প্যাকেজে ছয়টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়, যার মধ্যে তিনটি প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্যতা অর্জন করে। মূল্যায়ন শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেডকে সুপারিশ করা হয়। প্রস্তাবিত চুক্তিমূল্য ২৭ কোটি ৪২ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা, যা প্রাক্কলিত দরের তুলনায় ৭ দশমিক ১৫ শতাংশ বেশি।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নেসকোর নেটওয়ার্ক উন্নয়নে ১৮৩ কোটি টাকার দুই প্যাকেজ অনুমোদন

আপডেট সময় ০৮:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬