ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আকুতে ১৫১ কোটি ডলার পরিশোধ, কমবে রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল পরিশোধ করা হয়েছে ১৫১ কোটি ৪০ লাখ ডলার। এতে আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবে। আকু বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ‍নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ মে দিন শেষে দেশের মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। সাধারণত আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়। এবারও তা কমবে। তবে আকু বিল পরিশোধের পর সমন্বয় হতে কয়েকদিন সময় লাগে, তাই তাৎক্ষণিকভাবে রিজার্ভ কমার প্রভাব দেখা যায় না।

এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের আকু বিল ছিল ১৩৬ কোটি ৮৭ লাখ ডলার। নভেম্বর-ডিসেম্বর সময়ে পরিশোধ করা হয়েছিল ১৫৩ কোটি ডলার। তার আগের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে পরিশোধ করা হয় ১৬১ কোটি ডলার। এর আগের দুই মাসে পরিশোধ করা হয়েছিল ১৫০ কোটি ডলার।

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানির লেনদেন সাধারণত তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আকুতে ১৫১ কোটি ডলার পরিশোধ, কমবে রিজার্ভ

আপডেট সময় ১১:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬