ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

প্রথম প্রান্তিকে রবির মুনাফা বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি আজিয়াটা চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ মুনাফা করেছে। কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে এ সময়ে ৪৪ পয়সা মুনাফা (ইপিএস) হয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ২৪ পয়সা।

রোববার শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি রবির প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানিয়েছে, গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতেও শক্তিশালী আর্থিক অবস্থান ধরে রেখেছে রবি। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৯.২ শতাংশ মার্জিনসহ ২৩২ কোটি ৩০ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে কোম্পানিটি।

প্রথম প্রান্তিকে রবির মোট আয় হয়েছে ২,৫৩১ কোটি ২০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.১ শতাংশ বেশি।

এ সময়ে রবি নেটওয়ার্ক ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে ৩৪৯ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে। একই সঙ্গে কর, ভ্যাট ও ফি বাবদ রবি সরকারি কোষাগারে ২,০৭৩ কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছে, যা ওই প্রান্তিকে কোম্পানির মোট আয়ের ৮২ শতাংশ।

প্রথম প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৪ লাখ। ডাটা গ্রাহক এবং ফোরজি গ্রাহক সংখ্যা যথাক্রমে ৪ কোটি ৪৫ লাখ এবং ৪ কোটি ৩ লাখ। গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে রবির একজন ডাটা ব্যবহারকারী প্রতি মাসে গড়ে ৮.৯৫ জিবি ডাটা ব্যবহার করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫.৪ শতাংশ বেশি।

রবি আজিয়াটার এমডি ও সিইও জিয়াদ সাতারা বলেন, ‘ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা ও বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে প্রথম প্রান্তিকে আমরা শেয়ারহোল্ডারদের জন্য ভালো মুনাফা নিশ্চিত করতে পেরেছি। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রথম প্রান্তিকে রবির মুনাফা বেড়ে দ্বিগুণ

আপডেট সময় ০৮:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬