ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

রোববার (১০ মে) অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ডিবিএইচ ফাইন্যান্সের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ৪ টাকা ৯৭ পয়সা।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ৪৬ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ঋণাত্মক ৩৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৫ পয়সা।

এদিকে, ঘোষিত লভ্যাংশ ও আলোচিত হিসাব বছরে কোম্পানিটির অন্যান্য এজেন্ডাসমূহে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৯ জুন বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ জুন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিবিএইচ ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

আপডেট সময় ০৮:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬