ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ:
একক গ্রাহক ঋণসীমার শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক আরও ৪ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল বাংলাদেশ হবে বিনিয়োগের অন্যতম গন্তব্য: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ফরচুন সুজের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

মামুনুল হক

দেশের জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না

জেলা প্রতিনিধি

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো দলের একক সম্পত্তি নয়, স্বাধীনতার নেতৃত্ব কোনো ব্যক্তির একক ইজারাদারি নয়। দেশের জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ভৈরবের হাজী আসমত কলেজ মাঠে খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, গণঅভ্যুত্থানের সময় হাজারও ছাত্র-জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাসহ অভিযুক্তদের কঠিন শাস্তি দিতে হবে। হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দ্রুত তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, হাসিনার পরিবারের লোকজনসহ তার সরকারের মন্ত্রী-এমপিরা ও দলের নেতারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন, বেগমপাড়া বানিয়েছেন। পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে হবে।

আগস্ট আন্দোলন বিফল করা যাবে না, পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে উল্লেখ করে মামুনুল হকে বলেন, দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আবু সাঈদ মুগ্ধসহ হাজারও ছাত্র-জনতার রক্ত বৃথা গেলে দেশবাসী আবারও ফ্যাসিবাদের কবলে পড়বে।

বক্তব্যের শেষে তিনি আগামী সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে তার দলের প্রার্থী মাওলানা আতাউল্লাকে পরিচয় করিয়ে দিয়ে এলাকার উন্নয়নের জন্য তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসমাবেশে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি আশিকুর রহমান, যুগ্ম-মহাসচিব জালাল উদ্দিন আহম্মদ, আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মামুনুল হক

দেশের জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না

আপডেট সময় ০৮:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪