ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
সর্বশেষ:

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা বাড়ছে!

খায়রুন নাহার

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাজে গতি আনতে শিগগিরই উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর গুঞ্জন উঠেছে। আগামী নতুন সপ্তাহে বা চলতি অক্টোবর মাসের মধ্যে এ গুঞ্জন বাস্তবে রূপ নিতে পারে।

উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন আরো ২ থেকে ৪ জন। প্রথমে দুজন বা এক সঙ্গেই চার জনের সংযুক্তির বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানা গেছে।

সরকারের ভেতরে ও বাইরে থাকা শুভাকাঙ্খী -পরামর্শকদের কাছ থেকে এমন সব আভাস পাওয়া গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে এমন তিন-চারজন নতুন মুখ যুক্ত করার বিষয়ে আলোচনা পর্য়ালো চলছে বলেও তারা ধারানা দিয়েছেন।

এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতি নিচ্ছে জানিয়ে একাধিক সূত্র জানায়, সম্ভব্য নতুন উপদেষ্টাদের তালিকায় সাবেক তত্বাবধায়ক সরকারে থাকা উপদেষ্টা, অবসরে যাওয়া আমলা, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নাম উঠে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্তবর্তীকালীন সরকারের সুহৃদদের তথ্য মতে উপদেষ্টা পরিষদে নতুন সদস্য অন্তর্ভূকক্তির সাথে সাথে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বও রদবদল হতে পারে।

নিজেকে আড়ালে রাখার শর্ত দিয়ে একজন অবসরে যাওয়া আমলা জানান, বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দুই বা ততোধিক মন্ত্রণালয় পরিচালনা করছেন। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে।

যেসব উপদেষ্টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তাদের কাজের চাপ কমাতে নতুন উপদেষ্টা যুক্ত করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

নতুন উপদেষ্টা নিয়োগের পর প্রতিটি মন্ত্রণালয়ের অভ্যন্তরে প্রশাসনিক কাজ ও নজরদারিতে গতি আসবে বলে আশা প্রকাশ করেন এ প্রক্রিয়ায়র সাথে সংশ্লিষ্টরা।

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুরুতে প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ১৭। এরপর এক সপ্তাহের ব্যবধানে গত ১৬ আগস্ট আরো চারজন উপদেষ্টা যুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা বাড়ছে!

আপডেট সময় ০৩:৫১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪